1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
ডেঙ্গু পরিস্থিতি এ বছর একটু ব্যতিক্রম: স্থানীয় সরকারমন্ত্রী - Nadibandar.com
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ১০৪ বার পঠিত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায়  সকল সিটি কর্পোরেশন তাদের অবস্থান থেকে প্রচলিত কার্যক্রম অব্যাহত রেখেছে। তবে এ বছর একটু ব্যতিক্রম। অন্য বছরে বৃষ্টি শেষে হলে ডেঙ্গু পরিস্থিতি উন্নত হতো। এ বছরে এখনো আক্রান্ত হচ্ছে।

বুধবার সকালে রাজধানীর এক হোটেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ইউ এস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের (ইউএসসিডিসি) যৌথ উদ্যোগে সেভ দ্যা চিলড্রেন ইন বাংলাদেশ ও সেফটিনেট বাস্তবায়িত ‘মেয়র সংলাপঃ নগর জনস্বাস্থ্য ব্যবস্থার চ্যালেঞ্জসমূহ ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় আমাদের সকলের অংশগ্রহণের পাশাপাশি জনসচেতনতা গড়ে তুলতে হবে। সবাই মিলে একসাথে ডেঙ্গুসহ অন্যান্য রোগ মোকাবিলায় কাজ করতে হবে। ব্যক্তিগত পর্যায়ে সকলের আরও সচেতন হতে হবে। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে দেশ উন্নত দেশে পরিণত হবে। সরকার সে লক্ষ্য সামনে রেখে কাজ করছে। স্বাস্থ্য খাতে সেবার মান আরও উন্নত করতে হবে। নগর স্বাস্থ্যের পাশাপাশি দেশব্যাপী আমাদের স্বাস্থ্যসেবা কার্যকরী করে গড়ে তুলতে হবে। তিনি স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবার সকল সুযোগ-সুবিধা পৌঁছানোর আহ্বান জানান।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস এবং সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইব্রাহিম। 

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সিটি কর্পোরেশনের মেয়র, প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তারা, ইউ এস সিডিসি এর কান্ট্রি ডিরেক্টর ড. সুসান কায়ডোস ডেনিয়েলস, সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অনো ভ্যান ম্যানেন, সেফটিনেট বাংলাদেশের কান্ট্রি হেড, দেশের শীর্ষস্থানীয় জনস্বাস্থ্য বিশেষজ্ঞগণ, বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিসহ স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা।

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com