1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
বাংলাদেশ বিনিয়োগের জন্য বিশ্বের সবচেয়ে উত্তম জায়গা: প্রধানমন্ত্রী - Nadibandar.com
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ১১১ বার পঠিত

বিনিয়োগের জন্য বর্তমান বিশ্বের সবচেয়ে উত্তম জায়গা এখন বাংলাদেশ- এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এর কারণ হিসেবে সরকারের পক্ষ থেকে সব ধরণের সুযোগ-সুবিধা নিশ্চিতের কথা জানান।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নারায়ণগঞ্জে জাপানের জন্য করা স্পেশাল ইকোনোমিক জোনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, “বাংলাদেশ বিনিয়োগের জন্য সবচেয়ে আকর্ষণীয় জায়গা। কারণ বিনিয়োগকারীদের জন্য আমরা সব থেকে বেশি সুযোগ-সুবিধা দিচ্ছি। বিনিয়োগ বান্ধব আইন ও নীতিমালা করে দিয়েছি। বিদ্যুৎ, জ্বালানি, সেবা-পরিষেবাসহ নানা সুবিধা দেয়া হচ্ছে। বিনোয়োগকারীদের যেকোনো সমস্যা হলে আমরা তার সমাধান করে দেবো।”

প্রধানমন্ত্রী বলেন, “ভৌগলিকভাবে বাংলাদেশ এমন একটি জায়গায় অবস্থিত; যা প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে একটি সেতুবন্ধন করে দিতে পারে। দক্ষিণ-পূর্ব এশিয়ায় সবচেয়ে ঘনবসতিপূর্ণ জায়গা বাংলাদেশ। দক্ষিণ এশিয়ায় একটি বড় বাজার রয়েছে।”

সরকারপ্রধান বলেন, “বাংলাদেশে বিনিয়োগ করলে আমাদের সমুদ্র পথ, আকাশ পথ, রেল পথ ব্যবহার করতে পারবে। আমি আশা করি, বিভিন্ন দেশ থেকে বিনিয়োগ করতে আসবে। ভারত, চীন, সৌদি আরব, সিঙ্গাপুরের সঙ্গে আলোচনা হচ্ছে। তারা এখানে বিনিয়োগ করবে। তাদের জন্য আমরা আলাদা আলাদা অঞ্চল করে দেব।”

শেখ হাসিনা বলেন, “আমাদের ভৌগলিক অবস্থার কারণে বাংলাদেশ ৩০০ কোটিরও বেশি মানুষের বাজার হতে পারে। বাংলাদেশের ১৬ কোটি মানুষ তো আছেই। আমি আশা করি, জাপানের উদ্যোগটা অন্যান্যদেরও আগ্রহী করবে। জাপানকে ধন্যবাদ, তাদের সঙ্গে আমাদের অনেক প্রকল্প আছে। ব্যবসাবান্ধব আরও অনেক প্রকল্প হবে আশা করি।”

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com