1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
চাষাবাদে বাংলাদেশ বিশ্বে প্রথম সারিতে : ডেপুটি স্পিকার - Nadibandar.com
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
পাবনা প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ১০১ বার পঠিত

ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, দেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ রাখতে প্রতি ইঞ্চি জায়গা চাষাবাদের আওতায় আনতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কৃষকদের চাষাবাদের উপকরণ সরবরাহে সকল ব্যবস্থা করে রেখেছে। কৃষক লীগের নেতৃবৃন্দকে সবসময় কৃষকদের পাশে থেকে কৃষিবান্ধব পরিবেশ আরো উন্নতকরণে ভূমিকা রাখতে হবে।

আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) সাঁথিয়া উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ কৃষক লীগ, সাঁথিয়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত উপজেলা শাখার ত্রি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, করোনা সংকট ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে সারাবিশ্বে মানুষ কষ্টে রয়েছে। বাংলাদেশের কৃষি আবাদ অব্যাহত থাকায় মানুষ কিছুটা স্বস্তিতে রয়েছে। দেশে যাতে কোনোরকম খাদ্য-সংকট তৈরি না হয় সে জন্য দেশের প্রতি ইঞ্চি আবাদযোগ্য জমিকে চাষের আওতায় আনার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শামসুল হক টুকু বলেন, স্বাধীনতার পর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানগণ জাতির পিতাকে বলেছেন, আপনাদের দেশ যুদ্ধবিধ্বস্ত, এ রাষ্ট্রের কিছু নেই, এ রাষ্ট্র কিভাবে চলবে? জবাবে বঙ্গবন্ধু বলেন, আমার দেশের মাটি ও মানুষ থাকলে এ দেশের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না। এরপর তিনি সবুজ বিপ্লবের কর্মসূচি গ্রহণ করেন।

তিনি আরো বলেন, বাংলাদেশ এখন কৃষি চাষাবাদে সারাবিশ্বে প্রথম সারিতে রয়েছে। মাছ, সবজি, ধান ও ফলমূল চাষে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। সবজি সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থা আরো উন্নত করা গেলে দেশের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি উল্লেখযোগ্য বৈদেশিক মূদ্রা অর্জন করা সম্ভব হবে।

সাঁথিয়া উপজেলা কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল লতিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শফিউল আলম রঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলাদেশ কৃষক লীগের সহ সভাপতি কৃষিবিদ শাখাওয়াত হোসেন সুইট, সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান বিপ্লব, মৎস্য ও প্রাণীসম্পদ বিষয়ক সম্পাদক শামসুদ্দিন আল আজাদ, সদস্য আবুল খায়ের নাইম, পাবনা জেলা কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুর রহমান শহিদ, পাবনা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক তৌফিকুর আলম তৌফিক, সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলী খান ও সাধারণ সম্পাদক তপন হায়দার সান বক্তব্য রাখেন। এ ছাড়া স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com