1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে ক্রীড়া ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি হয়েছে’ - Nadibandar.com
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ১১৫ বার পঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে বিগত ১৪ বছরে দেশের ক্রীড়া ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। এরই মধ্যে বাংলাদেশ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্যের স্বাক্ষর রাখতে সমর্থ হয়েছে। এতে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।

বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে ইউনেক্স-সানরাইস বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেনঞ্জ-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গোলাম দস্তগীর গাজী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন খেলা প্রিয় মানুষ। তিনি খেলাধুলা অনেক ভালোবাসেন। যে কোনো খেলা হলে তিনি সময় পেলেই দেখতে চলে যান। বাংলাদেশের সব খেলার মান অবশ্যই আরও উন্নতি হবে।

মন্ত্রী আশা করেন, এ ধরনের আন্তর্জাতিক একটি প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে দেশের প্রতিযোগীদের দক্ষতা ও যোগ্যতার ব্যাপক উন্নতি হবে যা তাদের ভবিষ্যতে আরও প্রতিযোগী সক্ষম করে গড়ে তুলতে সাহায্য করবে।

ব্যাডমিন্টনের এ আসরে আয়োজক বাংলাদেশসহ ১৭টি দেশের ২৫০ জন প্রতিযোগী অংশ নিচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সচিব মো. মেছবাহ উদ্দিন, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের প্রেসিডেন্ট ড. আব্দুল মালেকসহ প্রমুখ।

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com