1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
পরিকল্পিতভাবে ঘটনা ঘটিয়েছে বিএনপি: তথ্যমন্ত্রী - Nadibandar.com
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ১০৮ বার পঠিত

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অসৎ উদ্দেশ্যে বুধবার (৭ ডিসেম্বর) থেকে নয়াপল্টনে বিএনপি জমায়েত শুরু করেছিল। বিএনপি পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে, দায় বিএনপিকে নিতে হবে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয়ে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, বিশৃঙ্খলা সৃষ্টির জন্য তারা বুধবার থেকেই জমায়েত শুরুর চেষ্টা করে ও পুলিশের ওপর আক্রমণ করে। এজন্য পুলিশ ব্যবস্থা নিতে বাধ্য হয়।

তিনি বলেন, বিএনপি সমাবেশ নয় বিশৃঙ্খল করতে চায়। সমাবেশ ডেকেছে ১০ ডিসেম্বর কিন্তু বুধবার ছিল ৭ ডিসেম্বর। তারা বুধবার থেকেই রাস্তায় জমায়েত শুরু করে। রাস্তা ছেড়ে দিতে বারবার তাগাদা দেওয়ার পরেও তারা তা উপেক্ষা করে।

রাস্তার একটি লেন ছেড়ে দিতে বারবার অনুরোধ করা হয়। এ নিয়ে ডিসি হায়াত বিএনপির সঙ্গে কথা বলতে গেলে তাকে আঘাত করা হয়।  এখান থেকেই ঘটনার শুরু। পুলিশের ৩৫ সদস্য বুধবার আহত হয়েছেন।৮ জন পুলিশ সদস্য হাসপাতালে ভর্তি রয়েছে।

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com