বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘সন্তানদের উচ্চশিক্ষার পাশাপাশি টেকনিক্যাল শিক্ষায় বিশেষ গুরুত্ব দিতে হবে। কারিগরি শিক্ষায় শিক্ষিত জনশক্তির দেশ-বিদেশে বিপুল চাহিদা রয়েছে। আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। দেশে নতুন শিল্প কারখানা গড়ে উঠছে। কারিগরি জ্ঞান সম্পন্ন মানুষের চাহিদা দিন দিন বাড়ছে।’
শনিবার (১৭ ডিসেম্বর) রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব দেশ দ্রুত এগিয়ে যাচ্ছ। রাস্তা-ঘাটের ব্যাপক উন্নতি হয়েছে। গ্রাম পরিণত হয়েছে শহরে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পীরগাছা উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শেখ সামছুল আরেফিন, পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমুর রহমান প্রমুখ।
নদী বন্দর/এসএম