1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
এক বাঘাইড়ের দাম ২২ হাজার - Nadibandar.com
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১
  • ২২৪ বার পঠিত

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে ২০ কেজি ওজনের বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। সোমবার (১৮ জানুয়ারি) ভোরে গোপাল হালদার নামে এক জেলের জালে মাছটি ধরা পড়ে। পরে সেটি ২২ হাজার টাকায় স্থানীয় আড়তে বিক্রি হয়।

দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মোহাম্মদ আলী জানান, সোমবার ভোরে পদ্মা ও যমুনার মোহনা থেকে গোপাল হালদারের জালে ২০ কেজি ১শ গ্রাম ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছটি ধরা পড়ে। সকালে স্থানীয় আড়তে ডাকের মাধ্যমে ১১শ টাকা কেজি দরে ২২ হাজার টাকা দিয়ে তিনি মাছটি কিনে নেন। পরে সেটি ঢাকায় পাঠিয়েছেন।

এ সময় মাছটি দেখতে নদীর পাড়ে ভিড় করেন উৎসুক জনগণ।

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com