1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
২৮-৩১ ডিসেম্বর মাদকবিরোধী বিশেষ অভিযান - Nadibandar.com
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ১০২ বার পঠিত

ইংরেজি নতুন বছর বরণকে সামনে রেখে মাদকদ্রব্যের বিরুদ্ধে আগামী ২৮ থেকে ৩১ ডিসেম্বর বিশেষ অভিযান চালাবে সরকার।

সোমবার (১৯ ডিসেম্বর) সচিবালয়ে খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন এবং থার্টি ফার্স্ট নাইটের আইনশৃঙ্খলা ও আনুসঙ্গিক বিষয় সংক্রান্ত সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকদ্রব্যের অপব্যবহাররোধে ২৮ থেকে ৩১ ডিসেম্বর বিশেষ অভিযান চলবে। ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা সব বার বন্ধ থাকবে।

থার্টি ফার্স্ট নাইট উদযাপনে আতশবাজি ও পটকা না ফোটাতে সবার প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী জানান, এবার পাঁচ হাজার ৬৮২টি চার্চে বড়দিন উদযাপন করা হবে। সব চার্চেই নিরাপত্তার ব্যবস্থা করা হবে।

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com