1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে হবে - Nadibandar.com
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ১১৬ বার পঠিত

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে হবে। খেলাধুলা ও সুস্থ বিনোদন চর্চার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে কাজ করতে হবে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়ালটন হাই-টেক ইন্ড্রাস্টিজ পি এল সির সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন)।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে এ দেশ স্বাধীন করেছেন। সে লক্ষ্য বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফলভাবে কাজ করে যাচ্ছেন। নতুন প্রজন্মের জন্য একটি সুন্দর দেশ গড়তে তাদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

মাদকের আগ্রাসন থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হবে। খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা বৃদ্ধির মাধ্যমে এ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশের পথ সুগম করার জন্য মন্ত্রী সবাইকে আহ্বান জানান।

মন্ত্রী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, লেখার মাধ্যমে সমাজের নানা অসংগতি তুলে ধরলে দেশের উন্নয়নে গতি পাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাশা পূরণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে মন্ত্রী আহ্বান জানান।

শেষে প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী।

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com