1. nadibandarne@hotmail.com : acfubekk :
  2. badsha.dru@gmail.com : admi2017 :
  3. br3mbo@gmail.com : br3mbo :
  4. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  5. nadibandarzb@outlook.com : ixodovru :
  6. wpenginebot@wpengine.com : wpenginebot :
  7. wphiddenbot@gmail.com : wphiddenbot :
  8. nadibandarqu@hotmail.com : zimeuyyi :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
নদীবন্দর ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ১২৬ বার পঠিত

মেট্রোরেল চালু হওয়ায় সারাদেশের মানুষ খুশি হলেও বিএনপি খুশি হতে পারেনি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বুধবার (২৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কাকরাইলে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট মিলনায়তনে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ড. হাছান বলেন, ভুল ও অসত্য তথ্য নিয়ে বিএনপি নেতা নজরুল ইসলাম খান সংবাদ সম্মেলন করলেন। বিভিন্ন দেশের মেট্রোর ভাড়া নিয়ে মিথ্যা তথ্য পরিবেশন করেছেন তিনি। আজকে পুরো দেশ খুশি, অথচ তারা খুশি হতে পারছে না। এই যে রাজনৈতিক দৈন্য, এটি দেশের উন্নয়ন-অগ্রগতির ক্ষেত্রে প্রতিবন্ধক।

এসময় তথ্যমন্ত্রী সাংবাদিকদের অনুরোধ জানিয়ে বলেন, দায়িত্বশীলদের যেমন সমালোচনা হবে, যারা বিরোধী দলে তাদেরও একটা দায়িত্ব থাকে, তাদেরও সমালোচনা হওয়া প্রয়োজন। আপনারা দুটি বিষয়ই দেখবেন।

jagonews24

অনুদানের চেক তুলে দেওয়া হচ্ছে

আওয়ামী লীগ সরকার সাংবাদিকদের একচোখা নীতি নিয়ে দেখে না উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, যে সাংবাদিকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে সরকারকে টেনে নামানোর আন্দোলনে ব্যস্ত, তাদেরকেও অনুদান দেওয়া হয়।

তিনি আরও বলেন, ২০০১ সালে বিএনপির আমলে কলমের এক খোঁচায় বাংলাদেশ সংবাদ সংস্থার ২৬ সাংবাদিককে বরখাস্ত করা হয়েছিল। অথচ আওয়ামী লীগের আমলে ভিন্নমতের জন্য একজন সাংবাদিককেও বরখাস্ত করা হয়নি।

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদলের সভাপতিত্বে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব দীপ আজাদ, সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিন চলতি ২০২২-২৩ অর্থবছরে প্রথম পর্যায়ে সারাদেশের ৩০৪ জন সাংবাদিক ও সাংবাদিক পরিবারকে দুই কোটি ৬৮ লাখ ৫০ হাজার টাকা কল্যাণ অনুদান দেওয়া হয়।

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com