1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
অপপ্রচার-বানোয়াট তথ্য দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বললেন পররাষ্ট্রমন্ত্রী - Nadibandar.com
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ১২৬ বার পঠিত

দেশের বিরুদ্ধে অপপ্রচার ও বানোয়াট তথ্য দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বিদেশে দায়িত্বরত বাংলাদেশের কূটনীতিকদের উদ্দেশ্যে তিনি আরো বলেছেন, এ বিষয়ে আপনারা ঢাকার দিকে তাকিয়ে থাকবেন না।

আজ সোমবার (২ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ড. মোমেন বলেন, নতুন বছর উপলক্ষ্যে বিদেশে দায়িত্বরত বাংলাদেশের কূটনীতিকদের সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠক হয়েছে৷ এ ছাড়া মিথ্য তথ্য ও অপপ্রচার রোধে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।

এ কমিটি এটা নিয়ে কাজ করবে। প্রকৃত তথ্য ও ঘটনা তুলে ধরবে।

আগামী জাতীয় নির্বাচনে বিদেশি কূটনীতিকদের আশ্বস্ত করা হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটা আমাদের হেডেক নয়, আপনাদের (সাংবাদিক) হেডেক। নির্বাচন নিয়ে বিদেশিদের আশ্বস্ত করার কোনো দরকার নেই। আমরা আমাদের যে কাজ সেটা করে যেতে চাই। জনগণ আমাদের সঙ্গে থাকলে বিদেশি নন বিদেশি কোনো বিষয় নয়।

সীমান্তে বাংলাদেশি নাগরিক নিহতের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ভারত সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, সীমান্তে কোনো লোক নিহত যেন না হয়। এটা আমাদের কোনো ব্যর্থতাও নয়।

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com