1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
মোস্তাফা জব্বারের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ - Nadibandar.com
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ৯৫ বার পঠিত

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। বুধবার (৪ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ হয়। এসময় তারা পারস্পরিক কুশল বিনিময় এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ ফিলিস্তিনের পরীক্ষিত বন্ধু। ১৯৭২ সাল থেকেই আমরা তাদের পাশে থেকেছি। আমরা ইসরায়েলকে দেশ হিসেবে স্বীকার করি না।

এসময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য ফিলিস্তিনের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান বলেন, বাংলাদেশ জন্মের শুরু থেকেই ফিলিস্তিন এ দেশের সরকার ও জনগণের সহায়তা পেয়ে আসছে।

আমি সাত বছর বাংলাদেশে আছি। ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা দেখে আমি অভিভূত। আমরা বিপুল পরিমাণে অর্থসহায়তা পেয়েছি। সহায়তা পাওয়া অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com