1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
৬০ টাকায় চি‌নি ও ১১০ টাকায় সয়াবিন তেল দেবে টিসিবি - Nadibandar.com
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ১২০ বার পঠিত

দেশব্যাপী মাসজুড়ে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এর মাধ্যমে ৬০ টাকা কেজি চি‌নি ও ১১০ টাকা লিটার বোতলজাত সয়াবিন তেল কিনতে পারবেন নিম্ন আয়ের মানুষ।

সোমবার (৯ জানুয়ারি) টিসিবির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার থেকে এই কার্যক্রম শুরু করবে টিসিবি।

সরকারি সংস্থাটি জানায়, নিম্ন আয়ের এক কোটি ফ্যামিলি কার্ডধারী উপকারভোগী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য (তেল, চিনি ও ডাল) পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে টিসিবি ঢাকা মহানগরীসহ সারাদেশে জানুয়ারি মাসের বিক্রয় কার্যক্রম আগামী ১০ জানুয়ারি থেকে শুরু করবে। এই বিক্রয় কার্যক্রম ডিলারের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি করপোরেশন, জেলা ও উপজেলায় নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করা হবে।

একজন ফ্যামিলি কার্ডধারী ৬০ টাকা কেজি দামে সর্বোচ্চ এক কেজি চিনি, ৭০ টাকা কেজি দামে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল ও ১১০ টাকা লিটার দামে দুই লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com