1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
সামাজিক নিরাপত্তার আওতা আরও বাড়ানো হবে: খাদ্যমন্ত্রী - Nadibandar.com
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
নওগাঁ প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ১১২ বার পঠিত

বর্তমান সরকার সামাজিক নিরাপত্তার ক্ষেত্র বাড়িয়েছে। প্রতিটি ইউনিয়নে এখন ৬-৭ হাজার মানুষ প্রত্যক্ষভাবে সরকারি সুবিধা ভোগ করছে। ভবিষ্যতে সামাজিক নিরাপত্তার আওতা বাড়ানো হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

রোববার (১৫ জানুয়ারি) বেলা ১১টায় নওগাঁর পোরশা উপজেলার গাঙ্গুরিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে শীতার্তদের কম্বল বিতরণ উদ্বোধনকালে তিনি এসব কথা জানান।

 

উল্লেখ্য এ কর্মসূচির আওতায় নিয়ামতপুর-পোরশা- সাপাহার উপজেলার ২০টি ইউনিয়নে ১০ হাজার পিস কম্বল, ৫ হাজার পিস চাদর ও ১ হাজার সোয়েটার শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হবে।

খাদ্যমন্ত্রী বলেন, এমন কোনো ক্ষেত্র নাই যেখানে বর্তমান সরকারের অনুদান পৌঁছায়নি। উন্নয়ন হয়েছে সব ক্ষেত্রে। উন্নয়নের ধারাবাহিকতা রাখতে শেখ হাসিনাকেই দেশের রাষ্ট্র ক্ষমতায় রাখতে হবে।

গরীব অসহায় মানুষের পাশে সরকার সব সময় ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শীতার্ত মানুষের জন্য এ কম্বল দিয়েছেন। প্রতিটি ইউনিয়নের আওয়ামী লীগের নেতাকর্মীরা শীতার্ত মানুষের কাছে কম্বল পৌঁছে দেবেন। সমাজের বিত্তবানদেরও শীতার্তদের পাশে দাঁড়ানোর আহবান জানাচ্ছি।

তিনি আরও বলেন, গরীব মানুষ খাদ্য বান্ধব কর্মসূচিতে বিনামূল্যে চাল পাচ্ছে, ওএমএসে স্বল্পমূল্যে চাল আটা পাচ্ছে। কৃষকও এখন ফসলের ন্যায্যমূল্য পাচ্ছে। শেখ হাসিনা আছে বলেই কৃষিতে আমরা অনেক উন্নতি করেছি। ধু ধু মাঠে এখন ফসল হয়, আমের বাগানে আম হয়। জমিতে সেচ ও সারের ব্যবস্থা করা হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা চেয়ারম্যান শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জ্বল হোসেন ও গাঙ্গুরিয়া ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান।

নদী বন্দর/এসএস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com