1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
দলীয় কার্যক্রমে জিএম কাদেরের ওপর নিষেধাজ্ঞা বহাল - Nadibandar.com
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ১৫১ বার পঠিত

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের ওপর দলীয় কার্যক্রমে নিষেধাজ্ঞার আদেশ বহাল রেখেছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ঢাকার জেলা ও দায়রা জজ এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া এ আদেশ দেন।

এর আগে, জাপার বহিস্কৃত নেতা জিয়াউল হক মৃধা গত বছরের ৪ অক্টোবর জি এম কাদেরকে দলের চেয়ারম্যান হিসেবে অবৈধ ঘোষণার ডিক্রি চেয়ে আদালতে মামলা করেন।

পরে আদালত জি এম কাদেরের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেন। কিন্তু তিনি আদালতে না আসায় জাপার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও কার্যক্রম চালানোর ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেন আদালত।

মামলায় জাপার প্রতিষ্ঠাতা হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুর পর জি এম কাদের জালিয়াতির মাধ্যমে নিজেকে চেয়ারম্যান হিসেবে ঘোষণার অভিযোগ আনা হয়।

নদী বন্দর/এসএস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com