1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
উপ নির্বাচনে ১৫-২০ শতাংশ ভোট পড়েছে : সিইসি - Nadibandar.com
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১০ বার পঠিত
৬ আসনে উপ নির্বাচন সুষ্ঠু হয়েছে, এতে ভোট পড়েছে ১৫-২০ শতাংশ জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, দুই একটি স্থানে কিছু অনিয়ম হলেও ৬টি আসনের নির্বাচন সুষ্ঠু হয়েছে।আজ বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেলে ছয় আসনের নির্বাচন নিয়ে কথা বলতে গেলে তিনি এ তথ্য জানান।

ছয় আসনের নির্বাচন ইসির নিয়ন্ত্রণে ছিল না বলে করা অভিযোগের তিনি বলেন, নিয়ন্ত্রণ নেই এমনটি মেনে নিতে পারছি না। নির্বাচন ইসির নিয়ন্ত্রণেই ছিল। স্থানীয় প্রশাসন এবং নির্বাচন কমিশনের স্থানীয় কর্মকর্তাদের ওপর নির্বাচন কমিশনকে নির্ভর করতে হয়েছে।ব্রাহ্মণবাড়িয়ায় ভোটারের উপস্থিতি কম হওয়ার বিষয়ে সিইসি বলেন, কাঙ্ক্ষিত প্রতিযোগিতা না থাকায় নির্বাচনে ভোটার উপস্থিতি কম হয়েছে।

বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে শূন্যঘোষিত ছয়টি আসনের উপনির্বাচন বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় শুরু হয়ে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। বিরতিহীনভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হয়। এখন চলছে গণনা।

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com