1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
আওয়ামী লীগ হিরো আলমের কাছেও অসহায় হয়ে পড়েছে : মির্জা ফখরুল - Nadibandar.com
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৪ বার পঠিত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘হিরো আলম হিরো হয়ে গেছে। কারণ আওয়ামী লীগ হিরো আলমের কাছেও অসহায় পড়েছে। তারা হিরো আলমের কাছেও মাত্র ৮০০ ভোটে জিতেছে। তাও চুরির অভিযোগ এনেছেন হিরো আলম।’

রাজধানীর নয়াপল্টনে আজ শনিবার আওয়ামী লীগ সরকারের দমন-পীড়ন-নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ, বিরোধী দলীয় নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি, বিদ্যুৎ ও নিত্য-প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুপুর ২টায় পবিত্র কোরআন তেলাওয়াত এবং জাতীয় ও দলীয় সংগীতের মাধ্যমে ১০টি বিভাগীয় শহরে সমাবেশ শুরু হয়।

মির্জা ফখরুল বলেন, এ সরকার ফ্যাসিস্ট সরকার। জনগণের সাথে প্রতারণা করে ক্ষমতায় বসে আছে। এ আন্দোলন অধিকার আদায়ের আন্দোলন। আমরা অধিকার আদায়ের লড়াই করছি। ভোটের অধিকার, বাঁচার অধিকার, বাক-স্বাধীনতার অধিকার। আপনারা সবাই এ সরকারের বিরুদ্ধে লড় যাবেন।

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com