1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
বিএনপির পতনযাত্রা শুরু হয়েছে : ওবায়দুল কাদের - Nadibandar.com
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
গোপালগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪১ বার পঠিত

বিএনপির পতনযাত্রা শুরু হয়েছে, নির্বাচনে না এলে তাদের অস্তিত্বই টিকবে না বলে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের ভাঙ্গারহাট তালিমপুর-তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় তিনি এ মন্তব্য করেন। 

বিএনপির আন্দোলনের প্রসঙ্গ টেনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আন্দোলন শুরু করেছে। কিসের আন্দোলন! আন্দোলন দেখেছেন? পথ হারিয়ে পথিক এখন দিশেহারা। এখন পদযাত্রায় নেমেছে। গণআন্দোলন থেকে পদযাত্রা। তারা শেখ হাসিনাকে সহ্য করতে পারে না। পদ্মা সেতু দেখলে তাদের গায়ে জ্বালা ধরে। অন্তর্জ্বালায় শেষ হয়ে যাচ্ছে বিএনপি।

সারাদেশে আওয়ামী লীগের কর্মসূচি চলমান থাকবে উল্লেখ করে তিনি বলেন, পাল্টাপাল্টি নয়, নির্বাচন পর্যন্ত সারাদেশে আমাদের কর্মসূচি চলবে, আন্দোলন চলবে। আন্দোলন করতে জনগণ লাগে। বিএনপির সঙ্গে জনগণ নেই। কিন্তু অগ্নিসন্ত্রাসী আছে। 

ওবায়দুল কাদের বলেন, সবাইকে সতর্ক থাকতে হবে। এই অশুভ শক্তি আবার যদি ক্ষমতা পায় তাহলে মুক্তিযোদ্ধাদের রাজাকার বানাবে। রাজাকারকে মুক্তিযোদ্ধা বানাবে। এ দেশে রাজাকারদের স্বাধীনতা পুরস্কার দেবে। একুশে পদক দেবে। বিএনপি যাদের সঙ্গে রাজনীতি করে তারা বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায়।

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com