1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
বাণিজ্যমন্ত্রী আর্জেন্টিনার অন-অ্যারাইভাল ভিসা সময়ের ব্যাপার - Nadibandar.com
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২২ বার পঠিত

বাংলাদেশিদের জন্য আর্জেন্টিনার অন-অ্যারাইভাল ভিসা সময়ের ব্যপার। একসময় এটি শুরু হয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে মেমোর্যানডাম অব আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ) স্বাক্ষর হয়। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।

বাংলাদেশের পক্ষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং আর্জেন্টিনার পক্ষে ঢাকায় সফররত দেশটির ফরেন অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড মিনিস্টার সানতিয়াগো ক্যাফিয়েরো এমওইউ স্বাক্ষর করেন।

অনেক দেশই আর্জেন্টিনায় অন-অ্যারাইভাল ভিসা সুবিধা পায়, বাংলাদেশও পাবে কি না, জানতে চাইলে টিপু মুনশী বলেন, গতকাল মাত্র আর্জেন্টিনার সঙ্গে চুক্তি স্বাক্ষর হলো। এখানে অ্যাম্বাসি খোলা হয়েছে। তারা তো ঘোষণা করেছে সরকারিভাবে যারা যাবে তাদের ভিসা লাগবে না। তবে অন-অ্যারাইভাল ভিসা সময়ের ব্যাপার।

যেমন আজকে আমরা চুক্তি সই করলাম। তাদের দেশের ব্যবসায়ীরা আসছে, আমাদের দেশের ব্যবসায়ীরা যাচ্ছে। সময়ের ব্যবধানে সেটিও হয়ে যাবে। আর্জেন্টিনা আমাদের মনের মধ্যে আছে, সেটি তারা জানে। সারা পৃথিবীতে আর্জেন্টিনার পরে বাংলাদেশ হচ্ছে আর্জেন্টিনা ফুটবল টিমের সাপোর্টার। সেই সম্পর্ক আমাদের আছে। আশা করি একসময় অন-অ্যারাইভাল ভিসা শুরু হয়ে যাবে।

তিনি বলেন, তাদের সাথে বাণিজ্যিক চুক্তির মধ্যমে বিভিন্ন আইটেম আসবে। তার মধ্যে রয়েছে সয়াবিন তেল, চিনি, সানফ্লাওয়ার অয়েল, গমসহ অনেকগুলো আইটেম। আমাদের দেশ থেকে একটা বড় সুযোগ রয়েছে। তাদের ওখানে ২৭ কোটি মানুষ। সেক্ষেত্রে রেডিমেড গার্মেন্টসটা এক্সপ্লোর করতে পারি। এটি এক্সপ্লোর করলে সঙ্গে অন্য কিছু আইটেম এক্সপ্লোর করতে পারলে ব্যবসাটা বাড়বে।

আর্জেন্টিনার ফরেন অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড মিনিস্টার বলেন, ফুলবল একটি চ্যানেল যার মাধ্যমে দুই দেশের মানুষকে একত্রিত করেছে। অথচ দুই দেশ ভৌগলিকভাবে অনেক দূরে। ফুটবল মাঠে দলের খেলায় আমাদের দু-দেশের মানুষই অনেক বেশি উৎফুল্ল হয়। আমরা দুই দেশের সুসম্পর্কে বিশ্বাসী।

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com