1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
ওয়াসার পানির দাম জোন অনুযায়ী হবে: এলজিআরডি মন্ত্রী - Nadibandar.com
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ১২৫ বার পঠিত

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘ঢাকা ওয়াসার পানির দাম জোন অনুযায়ী হবে। একেক এলাকায় একেক ধরনের দাম হবে।’

বৃহস্পতিবার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ঢাকা ওয়াসা ‘বিল কালেকশন অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।  

তাজুল ইসলাম বলেন, ‘বিদেশের মতো আমাদেরও চিন্তা করতে হবে। তাই ঢাকায় আসা যাওয়া থাকলেও ঢাকার বাইরে থাকতে হবে। এই সিদ্ধান্তে আমাদের এগিয়ে আসতে হবে।’

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘আমাদের কানেকটিভিটি ইমপ্রুভ করতে হয়েছে। এই শহরে কত মানুষ থাকবে তা আমাদের ডিজাইন করতে হবে। মানুষ আগে ঢাকায় থাকতো না। তবে এখন থাকে। ঢাকায় সবাই থাকবে না। লোক ঢাকায় আসবে আবার বাইরে চলে যাবে। আমাদেরও এমন কাজ চলছে।’

মন্ত্রী বলেন, ‘শুধু পানি দিলে হবে না। আপনি যখন টোকিও বা বিভিন্ন উন্নত দেশের সঙ্গে তুলনা করবেন, তখন ঢাকাকেও আপনার ফোকাস করতে হবে। ২০৪১ সালে আমরা উন্নত বাংলাদেশ গড়ব। সাধারণভাবে মাথাপিছু আয়ের সঙ্গে বসবাসের বিষয়টাও আসবে। ’

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অডিটর জেনারেল (মহা হিসাব নিরীক্ষক) মো. মুসলিম চৌধুরী ও ঢাকা ওয়াসার চেয়ারম্যান ড. গোলাম মোস্তফা প্রমুখ।

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com