1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
মুক্তা পানি হবে দেশসেরা ব্র্যান্ড: সমাজকল্যাণমন্ত্রী - Nadibandar.com
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ১২৮ বার পঠিত

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের উৎপাদিত মুক্তা পানি থেকে আয় করা অর্থ তাদের কল্যাণে ব্যয় করা হয়। মুক্তা পানিকে দেশ-বিদেশে ছড়িয়ে দিতে হবে। মুক্তা পানি হবে দেশসেরা বোতলজাত পানির ব্র্যান্ড।

বুধবার (৫ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে মুক্তা পানির প্রমোশনাল কার্যক্রম, রোড-শো ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের মাধ্যমে সমাজের মূল স্রোতে নিয়ে এসেছে। তারা সমাজে মাথা উঁচু করে জীবনযাপন করছেন। প্রতিটি প্রতিবন্ধী ব্যক্তির মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। অন্তর্ভুক্তিমূলক দেশ গঠনে সবাইকে কাজ করতে হবে।

jagonews24

মন্ত্রী আরও বলেন, গত সরকারগুলো প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কিছুই করেনি। মৈত্রী শিল্প ছিল একটি রুগণ শিল্প। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় এ প্রতিষ্ঠান এখন লাভজনক হয়েছে। মুক্তা পানি গুণগত মানে সেরা একটি বোতলজাত পানি। আধুনিক মার্কেটিং ও ব্র্যান্ডিংয়ের মাধ্যমে এ পানি দেশ-বিদেশে পৌঁছে দিতে হবে। মন্ত্রী বলেন, মৈত্রী শিল্পের উন্নয়নে আরও পুঁজি দেওয়া হবে।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, কর্মসংস্থানের মাধ্যমে প্রতিবন্ধী জনগোষ্ঠীকে স্বাবলম্বী করা হলে তারা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে।

রাশেদ খান মেনন বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় আনতে হবে। তাদের বাদ দিয়ে সমাজের অগ্রগতি সম্ভব নয়।

আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. এস এস শামীম রেজা।

পরে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও অতিথিদের অংশগ্রহণে বর্ণাঢ্য রোড-শো অনুষ্ঠিত হয়।

নদী বন্দর/এসআরকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com