1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
ভোটে সব দলের অংশগ্রহণই বড় চ্যালেঞ্জ: সিইসি - Nadibandar.com
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ১০৫ বার পঠিত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ব্যালট পেপার বা ইভিএমে ভোট করার চেয়েও ভোটে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ। আর ব্যালট কিংবা ইভিএম নির্বাচনে বড় চ্যালেঞ্জও নয়। বড় চ্যালেঞ্জ হচ্ছে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ।
 
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
 
প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনে সব দল অংশগ্রহণ করুক সেই প্রয়াস শেষ পর্যন্ত কমিশনের থাকবে। সব দল নির্বাচনে এলে নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হয়। 

তিনি আরও বলেন, আগাম নির্বাচন হবে না। রোডম্যাপ অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে কমিশন। আগাম ভোটের প্রশ্নই আসে না।

নদী বন্দর/এসআরকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com