1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
‘এত আগুনের ঘটনা ভীতি সৃষ্টি করছে, সরকার খতিয়ে দেখবে’ - Nadibandar.com
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ১০৯ বার পঠিত

দেশে আগুন সন্ত্রাসের ইতিহাস রয়েছে। সাম্প্রতিক সময়ে আগুনের ঘটনাগুলো জনমনে ভীতি সৃষ্টি করছে। এর পেছনে অন্য কিছু রয়েছে কিনা তা সরকার খতিয়ে দেখবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

শনিবার (১৫ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অসুস্থদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

এ সময় পরিকল্পনামন্ত্রী বলেন, এত আগুনের ঘটনা ভীতি সৃষ্টি করছে। এর পেছনে অন্য কিছু আছে কিনা সরকার অবশ্যই তা খতিয়ে দেখবে। আমরা আগুন সন্ত্রাসের কথা ভুলে যাইনি, আমাদের ইতিহাসে আগুন সন্ত্রাসের অনেক ঘটনা আছে। 

মন্ত্রী আরও বলেন, নিয়মকানুনের বাইরে গিয়ে, আইনের বাইরে গিয়ে সম্পূর্ণ গায়ের জোরে যারা সরকার পাল্টাতে চায়, থাকতে দেব না, চলে যেতে হবে এসব বলে আমাদের ধমক দেয়। তাদের কেউ অতি উৎসাহী হয়ে কিছু করছে কিনা তা সরকারের খতিয়ে দেখা উচিত।

এম এ মান্নান বলেন, বৈশাখের ধান ঘরে উঠে গেলে আগামী মাস থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমে আসবে, ইতিহাস তাই বলে। চালের দামই মূল্যস্ফীতির প্রধান কারণ। গরিব দেশে ভাতই বেশি খায় মানুষ। আশা করছি, মে মাসে সব ঠিক হয়ে যাবে। 

অনুষ্ঠানে বিভিন্ন রোগে আক্রান্ত ৩৪৬ জন রোগীকে সরকারের দেওয়া ১ কোটি ৭৩ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পৌর মেয়র নাদের বখত, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদসহ আরও অনেকে। 

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com