1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
কিছুদিনের মধ্যে বিদ্যুৎ সমস্যা সমাধান হবে: পরিকল্পনামন্ত্রী - Nadibandar.com
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ১০১ বার পঠিত

দেশে বিদ্যুতের সংকট নেই। ভারত থেকে ইনপুট করা বিদ্যুৎ লাইনে এসে গেছে। রামপাল বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ আসছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন, তবে হঠাৎ তীব্র গরম পড়ায় এসি, ফ্রিজ ও ফ্যান দিনরাত চালানো হচ্ছে। ফলে বিদ্যুতের চাহিদা তিনগুণ বেড়ে গেছে। এ চাপের কারণে সারাদেশে লোডশেডিং দেখা দিয়েছে। কিছু দিনের মধ্যে এ সমস্যা সমাধান হবে।

রোববার (১৬ এপ্রিল) দুপুরে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে গভীর নলকূপ এবং টুইন পিট ল্যাট্রিন বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ঢাকার বড় বড় মার্কেট একের পর এক অগ্নিকাণ্ড ঘটছে। বিষয়টি সত্যি খুব দুঃখজনক। দেশের একটা গোষ্ঠী আছে যারা সবসময় মানুষের ক্ষতি করতে চায়। এ অগ্নিকাণ্ডের বিষয়ে সরকার খতিয়ে দেখছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান নির্বাহী আবুল কাশেম, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুখ আহমদ।

নদী বন্দর/এআরকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com