1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
ঈদের ৩ দিন ২০ মিনিট পর পর ছাড়বে মেট্রোরেল - Nadibandar.com
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
নদীবন্দর ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ১০৩ বার পঠিত

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এন সিদ্দিক বলেছেন, ঈদের তিন দিন ২০ মিনিট পর পর ছাড়বে মেট্রোরেল। আগামী ২০ এপ্রিল থেকে এ সময়সীমা কার্যকর হবে। স্বাভাবিক সময়ে ১০ মিনিট পরপর চলাচল করে মেট্রোরেল।

সোমবার রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনের মেট্রোরেলের সভাকক্ষে এ তথ্য জানান এম এন সিদ্দিক। 

ঈদ উপলক্ষে সরকারি ছুটির দিনগুলোতে মেট্রোরেল চলাচলের বিশেষ এ সময়সূচি ঘোষণা করে মেট্রোরেল কর্তৃপক্ষ।

এম এন সিদ্দিক বলেন, ২০ এপ্রিল থেকে ঈদের পরের দিন পর্যন্ত সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ১০ মিনিটের স্থলে ২০ মিনিট পর পর মেট্রোরেল চলাচল করবে। ‌আর শুধুমাত্র ঈদের দিন সকাল ৮টা থেকে দুপুর ২টার পরিবর্তে দুপুর ২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত ২০ মিনিট পরপর মেট্রো ট্রেন চলাচল করবে।

মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধের দিন (মঙ্গলবার) ছাড়া প্রতিদিনই চলবে মেট্রোরেল চলাচল করবে।

অফিস আদেশে বলা হয়, উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া ও আগারগাঁও এই ৯টি স্টেশনই খোলা থাকবে।

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com