1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
বেতন না দিয়ে ছুটি, মোহাম্মদপুরে সড়ক অবরোধ পোশাক শ্রমিকদের - Nadibandar.com
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ৯৫ বার পঠিত

রাজধানীর মোহাম্মদপুরে বেড়িবাঁধ এলাকায় বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। এতে এই রুট দিয়ে গাবতলীর দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো মানুষ।

বুধবার (১৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টা থেকে বিক্ষোভে নামেন পোশাক শ্রমিকরা। সাইনেক্স গ্রুপের তিন ফ্যাক্টরির শ্রমিকরা বিক্ষোভ করছেন। এরমধ্যে সাইনেক্স, নিপ্পন, ফোর ব্রাদার্সের কয়েক হাজার শ্রমিক জড়ো হয়েছেন সড়কে।

বিষয়টি সমাধানের জন্য ঘটনাস্থলে পুলিশ এলেও শ্রমিকরা সড়ক ছাড়েননি। ফলে শত শত যানবাহন গাবতলী থেকে যাওয়া-আসার পথে আটকে রয়েছে।

শ্রমিকদের দাবি, গত মাসের বেতন পেয়েছেন তারা। কিন্তু ঈদের আগে চলতি মাসের কোনো বেতন না দিয়ে মালিক কারখানা ছুটি ঘোষণা করেন। বাধ্য হয়ে তারা সড়ক অবরোধ করেছেন।

আব্দুল মালেক নামের ভুক্তভোগী এক শ্রমিক জানান, চলতি মাসের ২০ দিনের কোনো বেতন দিচ্ছেন না মালিক। এ কারণে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

শফিকুল ইসলাম নামের এক শ্রমিক বলেন, এক বছর ছাড়া বোনাস দেয় না মালিক। বছরে পাওনা ১৮ দিনের ছুটির টাকাও দেওয়া হয় না। বিয়ের ছুটি পর্যন্ত পান না শ্রমিকরা। তিনদিনের ছুটি নিলে কৌশলে একদিন কেটে দেয় কর্তৃপক্ষ। বিয়ের ছুটি এক সপ্তাহ চাইলে কেটে মাত্র একদিন দেওয়া হয়। নারীদের গর্ভকালীন ছুটিও দেয় না কর্তৃপক্ষ।

তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) মৃত্যুঞ্জয় দে সজল বলেন, রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে এসে শ্রমিক এবং মালিকদের সঙ্গে কথা বলেছি। কিন্তু শ্রমিকরা চলতি মাসের যে কয়দিন ডিউটি করেছেন সেই বেতন ছাড়া রাস্তা ছাড়তে রাজি নন। মালিকপক্ষ তাদের সেই বেতন দিতে রাজি হয়েছে। আজকেই সবাইকে বিকাশে বেতন দেওয়া হবে। কিন্তু তারা এটা বিশ্বাস করতে না পেরে এখনো রাস্তা অবরোধ করে রেখেছেন।

নদী বন্দর/এসএম

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com