1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা - Nadibandar.com
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ১০৪ বার পঠিত

সাভারে জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে এই শ্রদ্ধা জানান দেশের ২২তম রাষ্ট্রপতি।

মো. সাহাবুদ্দিন সোমবার শপথ গ্রহণ করে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান। পরে নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথ নথিতে সই করেন।

এর আগে নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং বিদায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আনুষ্ঠানিকভাবে চেয়ার বদল করেন। এর মধ্য দিয়ে বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন মো. সাহাবুদ্দিন।

মঙ্গলবার রাষ্ট্রপতি হিসেবে নানা কর্মসূচিতে অংশ নেবেন মো. সাহাবুদ্দিন। এদিন সকাল সাড়ে ৯টায় রাষ্ট্রপতিকে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের গার্ড অব অনার দেওয়া হয়। এর পর স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা দেন রাষ্ট্রপতি। সেখানে বেলা ১১টা ৪০ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে ফুল দেন তিনি। এর পর দুপুর ১২টা ৪০ মিনিটে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা, বেলা ১টা ১৫ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি।

নদী বন্দর/এসএম

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com