ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, পুলিশের সম্মান রক্ষা করতে হবে। পুলিশের কোনো সদস্য বা কর্মকর্তার অন্যায়-অনিয়মের জন্য বাহিনীর সুনাম ক্ষুণ্ন না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।
মঙ্গলবার (২ মে) বেলা ১১টায় রাজারবাগ শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনের এক অনুষ্ঠানের তিনি এসব কথা বলেন। এ সময় ডিএমপির পক্ষ থেকে ৩৩ পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়।
তিনি বলেন, বাংলাদেশ পুলিশের সম্মান নিয়ে যেন কেউ ছিনিমিনি না খেলে। ইউনিফর্ম পড়ে কেউ এমন কোনো কাজ করবে না যাতে ৩২ হাজার ফোর্সের সম্মানহানি ঘটে৷ আমার ইউনিফর্ম দিয়েছে, মর্যাদা দিয়েছে। সেই মর্যাদা কোনোভাবেই নষ্ট হতে দিবো না। ভবিষ্যতে আমাদের অনেক চ্যালেঞ্জিং পরিস্থিতি মোকাবিলা করতে হবে। তবে কখনো পুলিশ হারেনি।
নদী বন্দর/এসএস