1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
পাঁচ সিটিতে জাতীয় পার্টির মেয়র প্রার্থী ঘোষণা - Nadibandar.com
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ৯৩ বার পঠিত

পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি। বৃহস্প‌তিবার (৪ মে) দুপু‌রে দল‌টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় মিলনায়তনে বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের প্রা‌র্থীদের নাম ঘোষণা করেন।

জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থীরা হ‌লেন- গাজীপুর সিটি কর্পোরেশনে সাবেক সচিব এম এম নিয়াজউদ্দিন, রাজশাহী সিটি কর্পোরেশনে সাইফুল ইসলাম স্বপন, খুলনা সিটি কর্পোরেশনে শফিকুল ইসলাম মধু, বরিশাল সিটি কর্পোরেশনে প্রকৌশলী ইকবাল হোসেন তাপস এবং সিলেট সিটি কর্পোরেশনে নজরুল ইসলাম বাবু।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, নির্বাচনের পরিবেশ নিয়ে আমরা আশাবাদী হতে চাই। আশা করছি, নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কমিশন যথাযথ দায়িত্ব পালন করবে। আমাদের প্রার্থীরা যেন বিজয়ী হয়, সেই মনোভাব নিয়েই নির্বাচনে অংশ নিচ্ছি। নির্বাচনের প্রতি আস্থা অনেকাংশেই দেশের মানুষ হারিয়ে ফেলেছে। ভোটের প্রতি আস্থা ফেরাতে সরকারকেই উদ্যোগ নিতে হবে।  

অপর এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, আমরা চাই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য পরিবেশে নির্বাচন হবে। পরবর্তী নির্বাচনের ব্যাপারে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে। আমরা চাই নির্বাচন গ্রহণযোগ্য ও অর্থবহ হোক। কিন্তু নির্বাচন গ্রহণযোগ্য করতে দায়িত্বশীলদের কাজ করতে হবে।

আমরা দেশ ও জাতির প্রত্যাশা পূরণের স্বার্থে কাজ করে এগিয়ে যেতে চাই। আমরা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে সরকারের সমালোচনা করছি। তিনি প্রশ্ন রেখে বলেন, আমরা কোনও দলের সাথে না গেলেই, আমরা কোনও দলের দালালি করছি? যারা আমাদের সমালোচনা করেন, তারা তাদের স্বার্থেই কথা বলেন। 

জিএম কাদের বলেন, আমরা জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত সব নির্বাচনে অংশ নেব, পার্টির এমন সিদ্ধান্ত ছিলো। আমাদের প্রার্থীরা জয়ী হতে শেষ পর্যন্ত সংগ্রাম করবেন। নির্বাচন কমিশন এবং নির্বাচন সংশ্লিষ্টদের প্রতি আমাদের প্রত্যাশা- যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন হয়।

প্রার্থীরা যেন প্রচার-প্রচারণাসহ সব নির্বাচনী কাজে সমান সুযোগ পায়। ভোটাররা যেন স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারেন। ভোটাররা যেন অবাধে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। দেশের মানুষ আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনের দিকে তাকিয়ে আছেন। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আমরা দলকে আরও শক্তিশালী করতে কাজ করছি। 

তিনি বলেন, আজকে জাতীয় পার্টি বিভাগীয় প্রধানদের সাথে মতবিনিময় সভায় মূল্যায়ন করা হবে কাজের অগ্রগতি। এ অনুযায়ী দলকে আরও শক্তিশালী করতে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ সময় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, আমরা সরকারের সাথে নেই। সংসদে আমাদের বক্তব্য প্রমাণ করে সরকারের সাথে আমাদের কোনও প্রেম নেই। আমরা নিজস্ব রাজনীতি নিয়ে এগিয়ে যাচ্ছি। আগামী নির্বাচনে ৩০০ আসনে অংশ নেওয়ার পরিকল্পনা নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। 

তিনি বলেন, রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা বিপুল ভোটে বিজয়ী হয়েছি। সেই নির্বাচনে আওয়ামী লীগ জামানত হারিয়েছে।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, জাতীয় পার্টি ঐক্যবদ্ধ আছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি যেন সম্মানজনক অবস্থানে যেতে পারে সেজন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। জাতীয় পার্টি গণমানুষের ভালোবাসায় এখনো রাজনীতির মাঠে টিকে আছে।

পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ বলেছেন, তিনশো আসনেই আমাদের প্রার্থীরা মাঠে আছেন। তারা নির্বাচনকে সামনে রেখে জনগণের সাথে আরও ঘনিষ্ঠভাবে কাজ করবেন। 

তিনি বলেন, অবশ্যই জাতীয় পার্টি আগামী নির্বাচনে গণমানুষের ভালোবাসায় প্রত্যাশিত ফলাফল অর্জন করবে।

জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় মিলনায়তনে বিভাগীয় কমিটির প্রধানদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন মহাসচিব মুজিবুল হক চুন্নু। কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহমেদ, গোলাম কিবরিয়া টিপু, সাহিদুর রহমান টেপা, অ্যাড. শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, ফখরুল ইমাম, সৈয়দ আব্দুল মান্নান, মীর আব্দুস সবুর আসুদ, মাহমুদুল ইসলাম চৌধুরী, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, নাসরিন জাহান রতনা, আলহাজ শফিকুল ইসলাম সেন্টু, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, অ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া, ইমরান হোসেন মিয়া, লিয়াকত হোসেন খোকা, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, আতিকুর রহমান আতিক, জহিরুল আলম রুবেল এসময় উপস্থিত ছিলেন।

নদী বন্দর/এসএম

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com