1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
প্রকল্পে অংশীদারদের মতামতের সমন্বয় জরুরি: তাজুল - Nadibandar.com
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ৮ মে, ২০২৩
  • ৯১ বার পঠিত

স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, রাজধানীর যানজট নিরসনে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি (পাবলিক প্রাইভেট পার্টনারশিপ) প্রকল্প নেওয়া হয়েছে। এ প্রকল্পের অ্যালাইনমেন্টের অবস্থান নির্ধারণের জটিলতা নিরসনে সব অংশীদারদের মতামত ও সমন্বয় জরুরি।

সোমবার (৮ মে) ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সভাকক্ষে ঢাকা মহানগরীতে চলমান সড়ক, রেল ও নৌপরিবহন অবকাঠামো সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে সমন্বয়ের নিমিত্তে গঠিত কমিটির প্রথম সভায় সভাপতিত্বকালে এ কথা বলেন তিনি।

তিনি আশা প্রকাশ করেন, অংশীদারি প্রতিষ্ঠানগুলোর সহযোগিতামূলক মতামতের ভিত্তিতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের অসামঞ্জস্য সমস্যা সংশোধনের মাধ্যমে প্রকল্পটি জনবান্ধব ও রাজধানীর যানজট নিরসনে কাঙ্ক্ষিত ভূমিকা রাখবে।

সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকার উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম, দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, রেলপথ মন্ত্রণালয় সচিব ড. মো. হুমায়ুন কবির, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নূরী, সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন, পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. মুশফিকুর রহমান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা।

নদী বন্দর/এসএস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com