1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
রেলপথে ভাড়া কম থাকায় যাত্রী বেড়েছে : রেলমন্ত্রী - Nadibandar.com
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
পঞ্চগড় প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ২০ মে, ২০২৩
  • ১০৪ বার পঠিত

রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, দেশের অন‍্য যে কোনো যানবাহনের তুলনায় রেলপথে ভাড়া অনেক কম। এর সঙ্গে যুক্ত হয়েছে আধুনিক সুযোগ সুবিধা। এ কারণে সাধারণ মানুষ এখনও সাশ্রয়ী ভাড়ায় রেলপথে যাতায়াত করতে পারছেন। একই কারণে রেলপথে যাত্রীও বেড়ে গেছে। 

শনিবার (২০ মে) দুপুরে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে তিনি এ সব কথা বলেন।

মন্ত্রী বলেন, যাত্রীর চাহিদা বিবেচনায় আসনের অতিরিক্ত ২৫ শতাংশ স্ট‍্যান্ড টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া পঞ্চগড় থেকে তেঁতুলিয়া হয়ে বাংলাবান্ধা পর্যন্ত রেলপথ সম্প্রসারণ করার পরিকল্পনায় প্রধানমন্ত্রীর সম্মতি রয়েছে। এজন্য যেকোনো সময় প্রকল্পের কাজ শুরু হতে পারে।

এ সময় পঞ্চগড় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আজাদ জাহান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, রেলওয়ের রাজশাহীর প্রধান প্রকৌশলী আসাদুজ্জামান, বিভাগীয় রেল ব্যবস্থাপক আব্দুস সালাম, স্থানীয় ষ্টেশন মাস্টার মাসুদ পারভেজসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

নদী বন্দর/এসএস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com