1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
দুদিনব্যাপী বিজিবি-বিজিপি সীমান্ত সম্মেলন শুরু - Nadibandar.com
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
কক্সবাজার প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ৮৮ বার পঠিত

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) মধ্যে রিজিয়ন কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন শুরু হয়েছে। দুদিনব্যাপী এ সম্মেলনের আনুষ্ঠানিক বৈঠক বুধবার (২৪ মে) সকালে কক্সবাজারের টেকনাফে শুরু হয়। দুপুরে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বিজিবি ও বিজিপির মধ্যে এ সীমান্ত সম্মেলনে বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজম-উস-সাকিবের নেতৃত্বে ১৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অংশ নিয়েছেন। বাংলাদেশ প্রতিনিধিদলে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছেন।

দুদিনব্যাপী বিজিবি-বিজিপি সীমান্ত সম্মেলন শুরু

অন্যদিকে বিজিপির ব্রিগ্রেডিয়ার জেনারেলের নম্বর (১) নেতৃত্বে ১৬ সদস্যের প্রতিনিধিদল সম্মেলনে অংশ নিয়েছেন।

সম্মেলনে মাদকপাচার, অবৈধ অনুপ্রবেশ, আন্তঃরাষ্ট্রীয় সন্ত্রাসবাদ, সীমান্ত নিরাপত্তা, তথ্য বিনিময়, সমন্বিত টহল, পারস্পরিক আস্থা বৃদ্ধি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হবে।

দুদিনব্যাপী বিজিবি-বিজিপি সীমান্ত সম্মেলন শুরু

সম্মেলনে অংশগ্রহণের জন্য মিয়ানমার প্রতিনিধিদল আজ সকালে নৌপথে শাহপরীর দ্বীপ জেটিঘাট হয়ে টেকনাফে আসে। এসময় প্রতিনিধিদলকে বিজিবির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানানো হয়। এসময় বিজিবির একটি সুসজ্জিত দল মিয়ানমার প্রতিনিধিদলের প্রধানকে গার্ড অব অনার দেন।

আগামী ২৫ মে যৌথ আলোচনার দলিল সই করার মধ্য দিয়ে এ সম্মেলন শেষ হবে। সম্মেলন শেষে ওইদিন বিকেলে মিয়ানমার প্রতিনিধিদল দেশে ফিরবে।

নদী বন্দর/এসএস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com