1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
বঙ্গবন্ধুর পর দেশের গরিবদের একমাত্র আপনজন শেখ হাসিনা: সেতুমন্ত্রী - Nadibandar.com
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
নওগাঁ প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ৮৯ বার পঠিত

বঙ্গবন্ধুর পর শেখ হাসিনাই দেশের গরিবদের একমাত্র আপনজন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (৪ জুন) দুপুরে নওগাঁ শহরের নওজোয়ান মাঠে আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আব্দুল জলিলের ১০ম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, মিথ্যাচার বিএনপির একমাত্র সম্বল। মিথ্যাকে পুঁজি করে তারা চলে। বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের মুখে কোনোকিছু বাধে না। মুখে যা আসে তাই বলে।

তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং ও ডলার সংকটে মানুষ কষ্ট পাচ্ছে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কষ্ট পাচ্ছেন। বাংলাদেশে বঙ্গবন্ধুর পর গরিব মানুষের একমাত্র আপনজন শেখ হাসিনা ছাড়া আর কেউ নেই। বঙ্গবন্ধুকন্যা ২৪ ঘণ্টার মধ্যে তিন ঘণ্টা ঘুমান। আর বাকি সময় তিনি রাত জেগে কাজ করেন। সারাদিন বসে বসে দেশের অর্থনীতি ও সাধারণ জনগণের কথা ভাবেন।

এসময় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, কেন্দ্রীয় স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার সেলিম, নওগাঁ-৫ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল, সাবেক এমপি ড. আকরাম হোসেন চৌধুরী, সাবেক এমপি শাহিন মনোয়ারা হক, জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট খোদাদাদ খান পিটুসহ কেন্দ্রীয় ও স্থানীয় অন্য নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক বাণিজ্যমন্ত্রী প্রয়াত নেতা আব্দুল জলিলের গ্রামের বাড়ি শহরের চকপ্রাণ মহল্লায় কবর জিয়ারত ও তার রুহের মাগফিরাত কামনা করেন সেতুমন্ত্রী। পরে তিনি জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন। ছয় বছর পর নওগাঁয় আসেন ওবায়দুল কাদের। তার আগমন ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

নদী বন্দর/এসএস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com