1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
ভূমিকম্পে কাঁপল চিলি, সুনামির ভুল বার্তায় আতঙ্ক - Nadibandar.com
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১
  • ১৯৯ বার পঠিত

৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চিলি। শনিবার (২৪ জানুয়ারি) অ্যান্টার্কটিকায় ভূমিকম্প অনুভূত হওয়ার পরপরই সুনামির সতর্ক সংকেত দেখানো হয়। কিন্তু এতেই বাঁধে বিপত্তি। 

এটিকে ভুল সুনামির সংকেত উল্লেখ করে কিছুক্ষণ পর তুলে নিয়ে দুঃখ প্রকাশ করে দেশটির সরকার। সুনামির সংকেতে আতঙ্কে ছড়িয়ে পড়ে চিলির নাগরিকদের মধ্যে।

চিলির স্বরাষ্ট্রমন্ত্রী এক টুইটবার্তায় জানান, স্থানীয় সময় সকাল ৮টা ৩৬ মিনিটের দিকে ও’হিগগিনস চিলিয়ান বৈজ্ঞানিক ঘাঁটির ২১৬ কিলোমিটার উত্তর-পূর্বে ৭ দশমিক ১ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। সুনামির ঝুঁকি থাকায় অ্যান্টার্কটিকার উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়। নাগরিকদের ভুলবশত সুনামির বার্তা পাঠিয়ে সতর্ক করা হলেও তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

টেকনিক্যাল ভুল অ্যাখা দিয়ে সাধারণ মানুষের কাছে ক্ষমাও চেয়েছেন চিলির স্বরাষ্ট্রমন্ত্রী।

শক্তিশালী ভূমিকম্পের আঘাতে দেশটির উপকূলীয় এলাকায় এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রভাব পড়েনি অ্যান্টার্কটিকায় অবস্থিত সেনা ঘাঁটিতেও।

২০১৭ সালে দেশটিতে ৮ দশমিক ৩ কিলোমিটার ভূমিকম্প আঘাত হানে। তবে ১৯৬০ সালে দেশটির ইতিহাসের ৯ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে ৫ হাজারের বেশি মানুষ প্রাণ হারান।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com