1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
রাষ্ট্রপতির সঙ্গে সিইসি ও তিন কমিশনারের সাক্ষাৎ - Nadibandar.com
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ১০৪ বার পঠিত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সদস্যরা।

সোমবার (১৯ জুন) বঙ্গভবনে দুপুর সাড়ে ১২টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন এ সাক্ষাৎ করে।

সিইসির সঙ্গে নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর ও ইসি সচিব মো. জাহাংগীর আলম উপস্থিত ছিলেন।

মো. সাহাবুদ্দিন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ইসির এটিই ছিল প্রথম সৌজন্য সাক্ষাৎ। ইসি সদস্যরা নির্বাচনসহ নানা ইস্যুতে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করেন। বঙ্গভবনে তারা ৪৫ মিনিটের মতো অবস্থান করেন।

সাক্ষাৎ শেষে নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান বলেন, রাষ্ট্রপতিকে আমরা অভিনন্দন জানিয়েছি। এটা ছিল সৌজন্য সাক্ষাৎ।

নদী বন্দর/এবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com