1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
রাজশাহী ও সিলেট সিটি নির্বাচনে ভোট চলছে - Nadibandar.com
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ৭৮ বার পঠিত

রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। 

বুধবার (২১ জুন) সকাল ৮টায় ভোট শুরু হয়েছে, যা একটানা বিকেল ৪টা পর্যন্ত চলবে। আগের তিনটির মতো এ দুই সিটি নির্বাচনেও ভোট হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। 

রাজশাহী সিটি নির্বাচন: রাজশাহী সিটি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন প্রার্থী। তারা হলেন, আওয়ামী লীগের এইচ এম খায়রুজ্জামান লিটন (নৌকা), জাতীয় পার্টির মো. সাইফুল ইসলাম স্বপন (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুরশিদ আলম (হাতপাখা), জাকের পার্টির মো. লতিফ আনোয়ার (গোলাপ ফুল)। তবে গত ১২ জুন রাজশাহীতে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ইসলামী আন্দোলনের মুরশিদ আলম ফারুকী ভোট বর্জনের ঘোষণা দেন।

এই সিটিতে ১০টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৪৬ জন এবং ৩০টি সাধারণ কাউন্সিলর পদে ১১১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ৩ লাখ ৫১ হাজার ৯৮২ জন। পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ১৬৭ জন এবং নারী ভোটার ১ লাখ ৮০ হাজার ৮০৯ জন এবং তৃতীয় লীঙ্গের ৬ জন। মোট ভোটকেন্দ্র ১৫৫টি এবং ভোটকক্ষ ১১৫৩টি।

সিলেট সিটি নির্বাচন: সিলেট সিটি নির্বাচনে যারা মেয়র পদে লড়ছেন তারা হলেন, আওয়ামী লীগের মো. আনোয়ারুজ্জামান চৌধুরী (নৌকা), জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাহমুদুল হাসান (হাতপাখা), জাকের পার্টির মো. জহিরুল আলম (গোলাপ ফুল), স্বতন্ত্র মোহাম্মদ আবদুল হানিফ কুটু (ঘোড়া), স্বতন্ত্র মো. ছালাহ উদ্দিন রিমন (ক্রিকেট ব্যাট), স্বতন্ত্র মো. শাহ জাহান মিয়া (বাস), স্বতন্ত্র মোশতাক আহমেদ রউফ মোস্তফা (হরিণ)। 

এছাড়া, ৪২টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৭২ জন। ১৪টি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৮৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ৪ লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। পুরুষ ভোটার ২ লাখ ৫৪ হাজার ৩৬০ জন এবং নারী ভোটার ২ লাখ ৩৩ হাজার ৩৮৭ জন, তৃতীয় লিঙ্গের ৬ জন। মোট ভোটকেন্দ্র ১৯০টি এবং ভোটকক্ষ ১ হাজার ৩৬৭টি।

নদী বন্দর/এবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com