1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
ডেঙ্গুতে বছরের সর্বোচ্চ ৫০০ রোগী হাসপাতালে, মৃত্যু ২ - Nadibandar.com
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ১৩৯ বার পঠিত

পরপর তিন বছর বড় তিনটি ফুটবল আসর আয়োজন করবে যুক্তরাষ্ট্র। ২০২৪ সালে কোপা আমেরিকার আয়োজক তারা। ২০২৬ সালে দেশটি ফিফা বিশ্বকাপ আয়োজন করবে মেক্সিকো ও কানাডার সঙ্গে। শুক্রবার ফিফা কাউন্সিল সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে, ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপও হবে যুক্তরাষ্ট্রে।

৩২ দলকে নিয়ে পরিকল্পিত ক্লাব বিশ্বকাপের প্রথম আসর আয়োজনের দায়িত্ব পেয়েছে যুক্তরাষ্ট্র। ২০২৫ সালে হবে প্রথমবারের মতো বড় পরিসরের এই ক্লাব বিশ্বকাপ।

গত মার্চে ফিফা জানায়, ২০২৫ সাল থেকে চার বছর পরপর অনুষ্ঠিত হবে ৩২ দলের ক্লাব বিশ্বকাপ। ক্লাব বিশ্বকাপকে সত্যিকার অর্থেই বৈশ্বিক রূপ দিতে ও টুর্নামেন্টের আবেদন আরও বাড়াতে এই উদ্যোগ নেয় তারা। এখনকার ৭ দলের ক্লাব বিশ্বকাপ বিলুপ্ত হয়ে যাবে এই বছরের পর থেকে।

নতুন ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ পাবে ২০২১ থেকে ২০২৪ সালের মহাদেশীয় চ্যাম্পিয়নরা। ইউরোপ থেকে তাই চেলসি, রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির খেলা নিশ্চিত হয়ে গেছে।

ক্লাব বিশ্বকাপের পাশাপাশি অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের নতুন স্বাগতিকের নামও জানিয়েছে ফিফা। আগামী ১০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর টুর্নামেন্টটি হবে ইন্দোনেশিয়ায়। এই আসর হওয়ার কথা ছিল পেরুতে। তবে অবকাঠামোগত চাহিদা পূরণ করতে না পারায় তাদের বাদ দেওয়া হয়।

নদী বন্দর/এসএস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com