1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
ঢাকা-১৭ আসনের নির্বাচনে পুলিশ নিরপেক্ষ থাকবে: ইসি সচিব - Nadibandar.com
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ৯৪ বার পঠিত

নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনসহ ১৭ জুলাইয়ের অন্যান্য ভোট সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের মাঠে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালনের নিশ্চয়তাও দিয়েছে।

মঙ্গলবার (৪ জুলাই) সকালে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আড়াই ঘণ্টার বৈঠক শেষে ইসি সচিব জাহাংগীর আলম আরও বলেন, ঢাকা-১৭ আসনের উপনির্বাচন রয়েছে এবং বিভিন্ন এলাকায় আরও ভোট রয়েছে ১৭ জুলাই। ঢাকা উপনির্বাচনে ব্যালট বাক্স ও ব্যালট পেপারের মাধ্যমে প্রথম ভোট হচ্ছে।

তিনি আরও বলেন, আমাদের বার্তা একটি সুষ্ঠু, সুন্দর নির্বাচন করা। পুলিশ-প্রশাসনের প্রতি শতভাগ আস্থা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। ইসির নির্দেশনা অনুযায়ী সুষ্ঠু ভোটে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান এই নির্বাচনী কর্মকর্তা।

নদী বন্দর/এসএস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com