1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে না নিতে টাকা খরচ করা হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী - Nadibandar.com
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
সিলেট প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ৮৩ বার পঠিত

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, ‘সরকারের সফলতা দেখে কিছু লোক দেশ ধ্বংসের তালে মেতেছে। একইসঙ্গে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে না নিতে তারা টাকা খরচ করছে।’

শুক্রবার (২৮ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে সিলেট সদর উপজেলায় দরিদ্রদের মধ্যে চেক ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‌‘কোনো কোনো লোক সরকারকে পছন্দ নাও করতে পারে। কিন্তু এর মানে এই না যে, তিনি দেশের ক্ষতি করবেন। সেই অধিকার কারোর নেই। অথচ তারা সরকারের ক্ষতি করতে গিয়ে দেশের ক্ষতি করছে। তারা টাকা খরচ করছে। তাই দেশের স্বার্থে সব অপতৎপরতা রুখতে সবাইকে সতর্ক থাকতে হবে।’

চেক ও ঢেউটিন বিতরণকালে উপস্থিত ছিলেন- পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী সেলিনা মোমেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা সুজাত আলী রফিক ও নিজাম উদ্দিন প্রমুখ।

নদী বন্দর/এসএইচবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com