1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
বাগেরহাটে পানগুছি নদীর ভাঙনরোধে কাজ শুরু - Nadibandar.com
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
বাগেরহাট প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ৮০ বার পঠিত

বাগেরহাটের মোড়লগঞ্জে পানগুছি নদীর তীর ভাঙন রোধে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। শুক্রবার (২৮ জুলাই) দুপুরে মোরেলগঞ্জ উপজেলার ফুলহাতা লঞ্চঘাট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই কাজের উদ্বোধন করেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন।  

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, পানগুছি নদীর তীব্র ভাঙন ও বেড়িবাঁধ  না থাকায় জোয়ার-ভাটার সময় হাজারো মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। শতশত বসতবাড়ি, হাট বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও ফসমি জমি নদী ভাঙনের কারণে ইতোমধ্যে বিলীন হয়েছে। দীর্ঘদিনের দূর্ভোগ থেকে রক্ষা পেতে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে পানগুছি নদীর তীর প্রতিরক্ষা বাঁধ প্রকল্প একনেকে অনুমোদন দেয় সরকার। 

সূত্র আরও জানায়, পানগুছি নদীর ভাঙন থেকে মোরেলগঞ্জ উপজেলা সদর ও সংলগ্ন এলাকা সংরক্ষণ এবং বিষখালী নদী পুনঃখনন শীর্ষক প্রকল্পের অধীনে ৫২ কিলোমিটার এলাকায় বিভিন্ন কাজ করা হবে। যার ব্যয় ধরা হয়েছে ৬৫৯ কোটি টাকা। এর মাধ্যমে ১০ কিলোমিটার নদীর তীর প্রতিরক্ষা বাঁধ, এক কিলোমিটার মেরামত, বিষখালী নদীর ২৩ কিলোমিটার পুনঃখনন ও ৫টি খাল পুনঃ খনন করা হবে। এসব কাজ ২০২৪ সালের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।

প্রকল্প পরিচালক মো. সফিউদ্দিন বলেন, ৬৫৯ কোটি টাকার এই প্রকল্পের কাজ শেষ হলে পানগুছি নদীর ভাঙন রোধ হবে। এছাড়া অন্যান্য কাজের ফলে এলাকাবাসী অনেক সুবিধা পাবেন। সময় অনুযায়ী কাজ শেষ হবে বলেও আশা করেন তিনি।

নদী বন্দর/এসএইচবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com