রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দিতে আসা নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানালেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বুধবার (২ আগস্ট) জনসভার মূল কার্যক্রম শুরুর আগে প্রধান সড়কের পাশে একটি রিকশার ওপর দাঁড়িয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান সরকারের এ মন্ত্রী। এসময় উপস্থিত নেতাকর্মীরা মিছিল ও স্লোগান দিয়ে মুখরিত করে তোলেন এলাকা।
প্রখর রোদের মধ্যে বাণিজ্যমন্ত্রীর এমন অভ্যর্থনার দৃশ্য দেখার জন্য এগিয়ে আসতে থাকেন নেতাকর্মীরা।

কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের দিনমজুর লোকমান হোসেন বলেন, ‘বাণিজ্যমন্ত্রী এ রোদের মধ্যে খোলা রিকশার ওপর দাঁড়িয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানিয়েছেন। এমন নেতার প্রতি আমরা কৃতজ্ঞ।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবশেষ রংপুরে এসেছিলেন ২০১৮ সালের ২৩ ডিসেম্বর। এসময় তিনি রংপুরের পীরগঞ্জ ও তারাগঞ্জে দুটি নির্বাচনী জনসভা করেন। এর সাড়ে চার বছরেরও বেশি সময় পর রংপুরে আসছেন শেখ হাসিনা। আজ বিকেল ৩টায় জনসভায় যোগ দেবেন তিনি। এর আগে ২০১১ সালের ৮ জানুয়ারি রংপুর জিলা স্কুল মাঠে মহাজোটের জনসভায় এসেছিলেন তিনি।
নদী বন্দর/এসএইচবি