1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
সড়কে পানি: চট্টগ্রাম-কক্সবাজার যান চলাচল বন্ধ - Nadibandar.com
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
চট্টগ্রাম প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ১০৬ বার পঠিত

চট্টগ্রামের চন্দনাইশ এলাকায় বন্যার পানিতে প্রধান সড়ক ডুবে যাওয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।  

মঙ্গলবার (৮ আগস্ট) সকাল থেকে এই সড়কে কোনো যান চলাচল করতে পারছে না। 

স্থানীয় সূত্রে জানা গেছে, টানা বৃষ্টির ফলে সাতকানিয়া, চন্দনাইশসহ আশেপাশের বিভিন্ন ইউনিয়নে বন্যা দেখা দিয়েছে। সোমবার রাত থেকে বন্যার পানি বাড়তে থাকায় চন্দনাইশ উপজেলা অংশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পানিতে ডুবে যায়। এতে সকাল থেকে চন্দনাইশ অতিক্রম করতে পারছে না কোনো যানবাহন। 

চট্টগ্রাম থেকে কক্সবাজার অভিমুখী একটি যাত্রিবাহী বাসের চালক হুমায়ুন কবির জানান, সকাল ৮টা থেকে চন্দনাইশে অবস্থান করছি। কিন্তু সড়কে ২/৩ ফুট পানি। ফলে কোনো ধরনের গাড়ি চলতে পারছে না।

নদী বন্দর/এবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com