1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
নির্বাচনের আগে কোনো দেশের সঙ্গে নতুন চুক্তি নয়: পররাষ্ট্রমন্ত্রী - Nadibandar.com
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সিলেট প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ৮৪ বার পঠিত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তড়িঘড়ি করে কোনো দেশের সঙ্গে নতুন কোনো চুক্তি বাংলাদেশ করবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শনিবার দুপুরে সিলেট নগরীর শাহী ঈদগাহে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সনদ প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

নতুন চুক্তি না করার ফলে দেশের উপর কোনো প্রভাব পড়বে কি না- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। দেশ এখন একটি পজিশন নিয়ে আছে। আমরা ব্যালেন্স বৈদেশিক নীতি মেনে চলছি।’

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে বিদেশি রাষ্ট্রের মন্তব্য করা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ বিদেশি কোনো সংস্থার পরামর্শ নিয়ে চলে না। আগামী নির্বাচনে যেন ভুয়া ভোট না হয়, সেই দিকেও সরকার খেয়াল রাখছে। বাংলাদেশের নির্বাচন কমিশন অন্যান্য দেশের তুলনায় শক্তিশালী।’

এ সময় তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ‘এটি একটি ডেড ইস্যু। আগামী সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে।’

আসন্ন ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী যোগ দেবেন জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ব্রিকস যদি এ বছর নতুন দেশকে অন্তর্ভুক্ত নাও করে তবুও সেখানে গেলে অনেক দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ হবে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী সেখানে যাবেন।’

নদী বন্দর/এসএইচবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com