1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
আগস্টেই চালু হচ্ছে পঞ্চগড়-খুলনা নতুন ট্রেন: রেলমন্ত্রী - Nadibandar.com
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
পঞ্চগড় প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ৮৫ বার পঠিত

রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম বলেছেন, ‘চলতি আগস্ট মাসের ৩০ তারিখের মধ্যে চালু হবে পঞ্চগড় থেকে খুলনা সরাসরি নতুন ট্রেন সার্ভিস। ট্রেনটি পঞ্চগড় থেকে মোংলা সমুদ্র বন্দর পর্যন্ত চলাচল করবে।’ 

সোমবার (১৪ আগস্ট) সকালে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম বলেন, ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুর হত্যাকারীরা নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশ বিরোধী তাদের এই অপচেষ্টা আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করবে।

রেল সার্ভিস সম্প্রসারণ বিষয়ে রেলমন্ত্রী বলেন, উত্তরাঞ্চলের মানুষের যাতায়াতের সুবিধার্থে বিশেষ করে বিভাগীয় শহর রংপুরের সঙ্গে যোগাযোগ সহজতর করতে এই মাসের মধ্যে পঞ্চগড় থেকে রংপুর ভায়া বনারপাড়া পর্যন্ত আরেকটি লোকাল ট্রেন সার্ভিস ‘রামসাগর এক্সপ্রেস’ চলাচল করবে।

সভায় অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু তোয়বুর রহমান ও আওয়ামী লীগ নেত্রী মনিরা পারভিনসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

নদী বন্দর/এসএইচবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com