1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
এদেশে আর হরতাল-মানুষ পুড়িয়ে মারতে দেওয়া হবে না: কৃষিমন্ত্রী - Nadibandar.com
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৮ বার পঠিত

বিএনপি-জামায়াত আন্দোলন ও ষড়যন্ত্র করছে। হরতাল, অবরোধ আর মানুষকে জীবন্ত পুড়িয়ে মারার পুনরাবৃত্তি করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, ‘কিন্তু বিএনপি-জামায়াতকে এবার আর তা করতে দেওয়া হবে না। দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন আগের চেয়ে অনেক সুসংগঠিত ও সক্ষমতা অর্জন করেছে। বিএনপি-জামায়াতকে এ দেশে আর হরতাল এবং একটি মানুষকেও পুড়িয়ে মারতে দেওয়া হবে না।’

রোববার (৩ সেপ্টেম্বর) রাজধানীর দনিয়ায় পিএনপি শহীদ ফারুক ইকবাল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

কৃষিমন্ত্রী বলেন, ‘বিএনপির সঙ্গে দেশের জনগণ নেই। জনগণ কোনোদিন বিএনপিকে ক্ষমতায় আনবে না। একসময়ের মঙ্গাপীড়িত এলাকার মানুষও এখন তিন বেলা পেট ভরে খেতে পায়।’

তিনি বলেন, ‘বিএনপির আমলে প্রতি বছর আশ্বিন-কার্তিক মাসে উত্তরবঙ্গের মঙ্গাপীড়িত এলাকার অনেক মানুষকে না খেয়ে থাকতে হতো। না খেয়ে অনেক মানুষ মারাও যেত। আর আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃষিবান্ধব নীতির কল্যাণে সেসব মঙ্গাপীড়িত এলাকার মানুষও তিন বেলা পেট ভরে খেতে পায়। দেশের একটি মানুষ না খেয়ে থাকে না।’

অনুষ্ঠানে বক্তব্য দেন- স্থানীয় সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম, বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি আব্দুল লতিফ পাটোয়ারী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন প্রমুখ।

নদী বন্দর/এসএইচবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com