1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
ওষুধ কোম্পানির টাকা নিচ্ছেন, ভাবা উচিত: ডাক্তারদের শিক্ষামন্ত্রী - Nadibandar.com
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ৭৫ বার পঠিত

ওষুধ কোম্পানিগুলো থেকে নেওয়া অর্থ নিয়ে চিকিৎসকদের ‘ভাবা উচিত’ বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, আমি আর সবার সামনে বিস্তারিত কিছু বলবো না। শুধু বলবো, এটা নিয়ে আমাদের ভাবা উচিত।

রোববার (৮ অক্টোবর) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

দীপু মনি বলেন, আমি আর এখানে বিস্তারিত বলবো না। শুধু এটুকু নিয়ে ভাবা উচিত যে, ওষুধ কোম্পানিগুলো থেকে টাকা কী ফর্মে নিচ্ছেন, আর কী ফর্মে নেওয়া উচিত। দয়া করে আপনারা এ বিষয়গুলো নিয়ে একটু ভাববেন।

তিনি বলেন, রোগীদের প্রতি চিকিৎসকদের মমত্ববোধ খুব বেশি দেখা যায় না। এটা অবশ্য নতুন কিছু নয়। বঙ্গবন্ধুর সময়ও এমন ছিল। যে কারণে তিনি বলেছিলেন, ‘আপনাদের মানবতাবোধ থাকা দরকার, মনুষ্যত্ব থাকা দরকার, সততা থাকা দরকার। না হলে কোনো জাতি কোনোদিন বড় হতে পারে না।’

তিনি আরও বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে। আমাদের দেশে অনেক গবেষণা হচ্ছে। প্রধানমন্ত্রী এ সুযোগটা করে দিচ্ছেন। তিনি নতুন করে অনেকগুলো ৫০০ বেডের হাসপাতাল করে দিয়েছেন। জেলায় জেলায় মেডিকেল কলেজ করে দিচ্ছেন। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে চিকিৎসাসেবা তৃণমূল পর্যায়ে পৌঁছে যাচ্ছে। এসবের পেছনে অবশ্যই চিকিৎসক, নার্সসহ সব স্বাস্থ্য সংশ্লিষ্টদেরও অবদান রয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর।

নদী বন্দর/এসএইচবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com