1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
২৮ অক্টোবর শান্তিপূর্ণ সমাবেশ, নেতাকর্মীরা বসে পড়বে না মির্জা ফখরুল - Nadibandar.com
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ১১৫ বার পঠিত

আগামী ২৮ অক্টোবর শান্তিপূর্ণ মহাসমাবেশ করবে বিএনপি। ওইদিন ঢাকায় বসে পড়ার কোনো কর্মসূচি ঘোষণা করা হবে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২২ অক্টোবর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে তিনি এ কথা বলেন।

জনগণকে সমাবেশ যোগ দেওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, শাপলা চত্বর হওয়া সম্ভব না, বিএনপি আর ওরা (হেফাজতে ইসলাম) এক না। বাধা দিয়ে লাভ নেই। অতীতে সমাবেশ সফল হয়েছে, এবারও হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম ডোনার, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।

নদী বন্দর/এসএইচবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com