1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
নির্বাচনের ট্রেন ছেড়ে দিচ্ছে, মিস করলে পিছিয়ে পড়বেন: কাদের - Nadibandar.com
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ১১৬ বার পঠিত

আগামী নভেম্বর মাসে নির্বাচনের ট্রেন ছেড়ে দিচ্ছে, মিস করলে পিছিয়ে পড়বেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর ওসামনী মিলনায়তনে নিরাপদ সড়ক দিবস-২০২৩ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, ‘যারা মনে মনে স্বপ্ন দেখছেন রাস্তা অবরোধ করে, বাস পুড়িয়ে, মানুষ পুড়িয়ে আপনাদের ইচ্ছামতো সংবিধানকে কচুকাটা করবেন; সেটা আমরা হতে দেবো না। বর্তমান সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।’

বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আপনারা ভোট চুরি করেছেন, ভুয়া ভোটার তৈরি করেছেন। এই দেশটাকে এদেশের সংবিধান অনুযয়ী চালাতে হবে। নির্বাচন ব্যবস্থা সংবিধান অনুযায়ী হবে। অবরোধের খায়েস পূর্ণ হবে না।

এসব জ্বালাও-পোড়াও, ধ্বংসের হুমকি যারা দিচ্ছে, ঢাকা অবরোধ-দখলের নামে আবারও আগুন সন্ত্রাসের হুমকি আসছে। শেখ হাসিনা গরীবের সঙ্গে আছেন, দুঃখী মানুষের সঙ্গে আছেন। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। দেশকে বাঁচাতে হবে, দেশের গণতন্ত্রকে বাঁচাতে হবে।’

নদী বন্দর/এসএইচবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com