1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
আ. লীগের সঙ্গে জাসদের রাজনৈতিক বিরোধ নেই: ইনু - Nadibandar.com
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
কুষ্টিয়া প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ৭৬ বার পঠিত

আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক কোনো বিরোধ নেই উল্লেখ করে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘আওয়ামী লীগের অভ্যন্তরে থাকা খন্দকার মোশতাকের দালালরা নিজেদের দলে সংঘর্ষ বাধায়, ক্ষতি করে এবং দলকে দুর্বল করে দেয়। সুতরাং, খন্দকার মোশতাকের ঘাপটি মেরে থাকা দালালদের পায়ে পা লাগিয়ে ঝগড়া বাঁধানোর চক্রান্তকে আমরা আমলে নিচ্ছি না।’

বুধবার (৮ নভেম্বর) সকাল ১১টায় কুষ্টিয়া সার্কিট হাউজে জাসদ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সরকারই নাশকতা করছে বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে ইনু বলেন, এসব অভিযোগ করে লাভ নেই। কারা কী করছে গণমাধ্যমের ছবিই তার প্রমাণ দিচ্ছে।

তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত এবং কতিপয় বিদেশি চক্র নির্বাচন ও গণতন্ত্র নিয়ে হৈ চৈ করছে। বিএনপি-জামায়াত চক্র এমন সব কর্মসূচি দিচ্ছে তাতে দেশের অর্থনীতি এবং মানুষের জানমালের ক্ষতি হচ্ছে। নির্বাচন নিয়ে হৈ চৈ-এর আড়ালে মূলত বিএনপি ও বিদেশি চক্র সরকার অদল বদলের একই সুরে তানপুরা বাজাচ্ছে। এর মাধ্যমে এক এগারো ঘটানোর একটা গন্ধ পাওয়া যাচ্ছে। 

ইনু বলেন, তাবেদার সরকার বসানোর চেষ্টা চলছে। কোনো অযুহাতেই সাংবিধানিক ধারা বানচাল করতে দেওয়া হবে না।

এসময় অন্যদের মধ্যে মিরপুর উপজেলা জাসদের সভাপতি আহম্মেদ আলী, কেন্দ্রীয় জাসদের সদস্য মো. আব্দুল্লাহ, যুবজোট নেতা মীর রিসানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নদী বন্দর/এসএইচবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com