1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
ইসলামী ব্যাংক-ইনস্ট্যান্ট ক্যাশ রেমিট্যান্স মেগা বিজয়ীর টোকেন হস্তান্তর - Nadibandar.com
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
নদী বন্দর ঢাকা:
  • আপডেট টাইম : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১৫৩ বার পঠিত

ইসলামী ব্যাংক-ইনস্ট্যান্ট ক্যাশ রেমিট্যান্স উৎসবের মেগা বিজয়ীর হাতে ইন্সট্যান্ট ক্যাশের সৌজন্যে ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমান টিকেট ও লাক্সারি হোটেলে ৩ দিন ২ রাত অবকাশ যাপনের টোকেন হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) ইসলামী ব্যাংক টাওয়ারে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সৌদি আরব থেকে পাঠানো রেমিট্যান্সের পরিপ্রেক্ষিতে কক্সবাজারের কোটবাজার শাখার গ্রাহক আব্দুর শুক্কুরের কাছে এই পুরস্কার হস্তান্তর করা হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড সিইও মুহাম্মদ মুনিরুল মওলা এ পুরস্কার হস্তান্তর করেন।

এ সময় ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর কাজী মো. রেজাউল করিম ও মিফতাহ উদ্দীন, ইন্টারন্যাশনাল সার্ভিসেস উইংপ্রধান মোহাম্মদ ইহসানুল ইসলাম, ওভারসিজ ব্যাংকিং ডিভিশনপ্রধান সাইফুদ্দিন মোহাম্মদ খালেদ, ইনস্ট্যান্ট ক্যাশের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ ফরিদুল ইসলাম এবং বিজনেস ডেভেলপমেন্ট অফিসার ফারহানা ইসলাম খানসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নদী বন্দর/এসএইচবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com